রক্ত পরীক্ষায় বয়স নির্ণয়

একজনের বায়োলজিক্যাল বয়স কত রক্ত পরীক্ষার মাধ্যমে তা জানা যাবে। বয়স নির্ণয়ের পাশাপাশি প্রাকৃতিক নিয়মে একজন ব্যক্তি সম্ভাব্য কত দিন বেঁচে থাকবেন তা-ও জানা যাবে এই পরীক্ষায়। সম্প্রতি পাখির ওপর এক পরীক্ষা শেষে এমন তথ্যই জানালেন একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে মলিকুলার ইকোলজি জার্নালে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট এঙ্গলিয়ার গবেষক ডেভিড রিচার্ডসন এবং তাঁর সহযোগীরা এই গবেষণাটি পরিচালনা করেছেন।
এ পরীক্ষায় ক্রোমোজোমের অগ্রভাগে থাকা সূক্ষ টেলোমেয়ারের গড় দৈর্ঘ্য পরিমাপ করে সম্ভাব্য বয়সের হিসাব জানা যাবে। এই টেলোমেয়ারকে দেহঘড়ির সঙ্গে তুলনা করেছেন বিজ্ঞানীরা। এই টেলোমেয়ারের দৈর্ঘ্য সংকোচন একটি নির্দিষ্ট হারে চলতে থাকে। সম্ভাব্য আয়ুষ্কাল জানতে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানে এ পরীক্ষায় খরচ পড়বে প্রায় ৪০০ পাউন্ড। ইন্ডিপেনডেন্ট।

0
comments
Posted in

২৩ টি মন্তব্য |
২৪৪ বার প্রদর্শিত 