গুপ্তচর স্মার্টফোন
স্মার্টফোন হবে গুপ্তচর!
| তারিখ: ০৮-১০-২০১২

গুপ্তচর স্মার্টফোন!
মার্কিন সেনাবাহিনীর গবেষকেরা সম্প্রতি এক মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। নতুন এ অ্যাপটি স্মার্টফোনের মধ্যে যুক্ত করলেই তা ফোনের তাৎক্ষণিক প্রতিবেশের ত্রিমাত্রিক বা থ্রিডি ছবি তৈরি করবে—হয়ে উঠবে স্পাই বা গুপ্তচর। চালু হয়ে যাবে ফোনের ক্যামেরা অপশনটি। বিস্ময়কর ব্যাপার হলো, এ অ্যাপটি থেকে যে কেউ আপনার ব্যক্তিগত ও গোপনীয় বিভিন্ন তথ্য সহজেই চুরি করতে পারবে বা জানতে সক্ষম হবে। নতুন এ অ্যাপ্লিকেশনটির নাম ‘প্লেইসরেইডার’। ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং ক্রেনের নাভাল সারফেস ওয়ারফেয়ার সেন্টারের (এনএসডব্লিউসি) নৌ সেনা বিভাগের বিশেষজ্ঞ দল এ অ্যাপটি কয়েকজন ব্যক্তির স্মার্টফোনে পরীক্ষা করে দেখেছেন এবং সফল হয়েছেন।
অ্যাপ্লিকেশনটি সহজেই ব্যবহারকারীদের বিভিন্ন ডেটা সংরক্ষণসহ থ্রিডি ভার্চুয়াল ছবিতে তাদের বাড়ি ও অফিসের ইমেজ ধারণ করতে পেরেছে। এনএসডব্লিউসির প্রকৌশলী রবার্ট টেম্পলম্যান জানান, এ নতুন অ্যাপ্লিকেশনে আছে এমন এক সফটওয়্যার, যা গোপন ক্যামেরার কাজ করে। ক্যামেরাটি ফোন ব্যবহারকারীর পুরো বাড়ির ছবি তুলে রাখে। ফলে থ্রিডি ছবির মাধ্যমে সহজেই জানা যায় ব্যবহারকারীর ঘরের ভেতরের যাবতীয় তথ্য, যেমন—আর্থিক প্রতিবেদন, ফোন নম্বর, ব্যক্তিগত চেকবই কিংবা ট্রাভেল প্ল্যানের দিন-তারিখ, ক্রেডিট কার্ডের পিন নম্বর, কম্পিউটারে ব্যবহার করা পাসওয়ার্ডসহ বিভিন্ন গোপনীয় তথ্য।
ফলে ব্যবহারকারী যেখানেই থাকুক, তাঁর গতিবিধি পুরোপুরি স্মার্টফোনের ফ্রেমে বন্দী থাকে। তিনি আরও জানান, আপাতত অ্যানড্রয়েড সিস্টেমের স্মার্টফোনগুলোতেই লোড করা যাবে এ অ্যাপ্লিকেশন। তবে পরবর্তী সময়ে উইন্ডোজ বা আইওএস ফোনেও এটি ব্যবহার করা যাবে।’ —ম্যাশঅ্যাবল অবলম্বনে প্রদীপ সাহা

0
comments
Posted in

২৩ টি মন্তব্য |
২৪৪ বার প্রদর্শিত 